নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য সুখবর
- আপডেট সময় : ০৬:৫৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

নবম জাতীয় পে-স্কেল নিয়ে পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। এতে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী উপকৃত হবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে আগামী ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।
নতুন পে-স্কেলে শুধু চাকরিজীবীরাই নয়, পেনশনভোগীদের জন্যও বিশেষ সুবিধা রাখার প্রস্তাব রয়েছে। প্রস্তাব অনুযায়ী, যেসব পেনশনভোগী মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের ক্ষেত্রে পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পেনশন হলে বাড়তে পারে ৭৫ শতাংশ পর্যন্ত, আর ৪০ হাজার টাকার বেশি পেনশনের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে ৫৫ শতাংশ পর্যন্ত।
এছাড়া চিকিৎসা ভাতার বিষয়েও নতুন প্রস্তাব রয়েছে। প্রস্তাব অনুযায়ী ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা নির্ধারণের কথা বলা হয়েছে।
সরকারি পর্যায়ে পে-স্কেল চূড়ান্ত হলে এসব সুবিধা ধাপে ধাপে কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।























