ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ডিসি মাসুদকে চট্টগ্রামের এসপি হিসেবে বদলি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপকমিশনার (ডিসি) মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে সারাদেশে ১২ জেলার নতুন পুলিশ সুপারসহ মোট ৩৯ জন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এই বদলি আদেশ দেওয়া হয়। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বগুড়া জেলায়। রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোসহ নানা কারণে আলোচনায় আসেন এবং কর্মদক্ষতার জন্য সুনামও অর্জন করেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পুলিশের বিভিন্ন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। এর মধ্যে একাধিক জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে এবং নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে ১২ জেলায় এসপি। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), এসবি, সিআইডি, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন ইউনিটেও কর্মকর্তাদের পদায়ন ও বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়, ময়মনসিংহ, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার ও ফেনীসহ বিভিন্ন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক ডিএমপি উপপুলিশ কমিশনারকে জেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে কর্মকর্তাদের ঢাকায় ও বিশেষ ইউনিটে আনা হয়েছে।

এছাড়া সিআইডি, এসবি, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশেও গুরুত্বপূর্ণ পদায়ন করা হয়েছে। কয়েকজন ডিআইজি পর্যায়ের কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই বদলি ও পদায়ন কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ডিসি মাসুদকে চট্টগ্রামের এসপি হিসেবে বদলি

আপডেট সময় : ০৬:৪৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬