ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মাধবপুর সীমান্তে ভারতীয় অবৈধ ঔষধ-জিরা-কাঠ জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ৯৫ লাখ ১১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, জিরা ও কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)।

সোমবার (৪ মে) রাত সাড়ে ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভোর ৬টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে পাথর ও বস্তার নিচে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের আমদানি নিষিদ্ধ ঔষধ ও জিরা উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় এসব পণ্য জব্দ করা হয়।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপি এলাকার হরিণখোলা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় আকাশমনি কাঠ জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে চোরাচালান চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে ৫৫ বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মাধবপুর সীমান্তে ভারতীয় অবৈধ ঔষধ-জিরা-কাঠ জব্দ

আপডেট সময় : ০৩:০০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬