ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভৌতিক নয়, হ্যালোউইনে তারকাদের সাজে নস্টালজিয়া সবাইকে এক কক্ষে নিয়ে ডাকাতেরা বলে, ‘চিৎকার করলে বোম মেরে উড়িয়ে দেব’ আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে অংশ নিয়েছে বাবুডাইং কাব স্কাউট দল খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর সন্তানের ওপর বাবা-মায়ের বদদোয়া: পরিণতি কী দুই ঘণ্টা পর মেট্রোরেলের তিন স্টেশন চালু, সড়কেও যান চলাচল স্বাভাবিক সাঁতারের এই টাইমিং দিয়ে কি ‘আন্তর্জাতিক পরীক্ষায়’ পাস করা যাবে ফেসবুকে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও, ‘জোরে বলো এসবিএস’ স্লোগান পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

মাসের প্রথম শনিবার পরিচ্ছন্ন দিবস হিসেবে ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, প্রতি মাসের প্রথম শনিবার ঢাকা শহরকে ‘পরিচ্ছন্ন দিবস’ হিসেবে পালন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সোমবার (৪ মে) সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, চলতি মাসে আগামী ৯ মে প্রথম ‘পরিচ্ছন্ন দিবস’ পালন করা হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতি মাসের প্রথম শনিবার ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ‘পরিচ্ছন্ন দিবস’ পালন করা হবে। এ কর্মসূচিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল কর্তৃপক্ষসহ সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় খালগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি এ দায়িত্বে থাকি, তবে আগামী এক বছরের মধ্যে ঢাকার সব খালকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব। এ বিষয়ে ইতোমধ্যে ওয়াসাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের সম্মিলিত সহযোগিতায় ঢাকা দক্ষিণ সিটির সব খালকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা হবে।

তিনি জানান, খালগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা গেলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

মতবিনিময় সভায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার সম্মিলিত সচেতনতা জরুরি। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু সম্পর্কে সচেতন না হই, তবে এ রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।

সভায় স্বাস্থ্য অধিদপ্তর, রাজউক, ডিএমপি, শিক্ষা অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মাসের প্রথম শনিবার পরিচ্ছন্ন দিবস হিসেবে ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

আপডেট সময় : ১১:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬