ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

এসএসসি পরীক্ষায় নকল: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় নকলের ঘটনায় তিন শিক্ষকসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় নকল সরবরাহের অভিযোগে দুইজনকে আটক করেছে প্রশাসন।

রোববার (৩ মে) দুপুরে কিশোরগঞ্জ কেশবা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃতরা হলেন, মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, বাহাগিলী খামাতপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদুল হক, বাহাগিলী ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মামুনার রশিদ এবং তরিকুল ইসলাম নামে এক পরীক্ষার্থী।

আটক দুইজন হলেন, মাগুড়া ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামের শাকিল মিয়া (৩৪) এবং জলঢাকা উপজেলার কিশামত বটতলা কুটিপাড়া গ্রামের লিমন ইসলাম (২১)।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাদ্রাসা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে জানালা দিয়ে নকল সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নকল সরবরাহের সঙ্গে জড়িত দুইজনকে আটক করে। এ সময় দায়িত্বরত শিক্ষকদের অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, নকলের সঙ্গে জড়িত থাকার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার জন্য তিন শিক্ষককে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিয়ে আগামী তিন বছরের জন্য পরীক্ষকের দায়িত্ব পালনে নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
এসএসসি পরীক্ষায় নকল: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২

আপডেট সময় : ১১:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬