ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি এআই-স্মার্ট স্পিকার কি সবই শোনে? উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই পম্পেইয়ের আলমারিতে সুগন্ধির শিশি ও শিশুর গলার হার শিক্ষার্থীরা রাতে ঘরের বাইরে আড্ডা দিলে গ্রেপ্তার করবে পুলিশ: চট্টগ্রামের ডিআইজি শান্তিপূর্ণ বিক্ষোভের পর জার্মানির একাধিক শহরে সহিংসতা পোশাকশ্রমিকদের মজুরি বাড়াতে নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার মসজিদকে একটি ‘জীবন্ত প্রতিষ্ঠান’ করবেন যেভাবে সত্যিই কি সব মৌলিক সংখ্যা 6k ± 1 আকারের? প্রমাণ কী?

মে মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী মে মাসেও দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে নির্ধারিত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের খুচরা মূল্যই আগামী মে মাসজুড়ে বহাল থাকবে। সে অনুযায়ী ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ১৮ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা, আমদানি ব্যয় এবং অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সে সময় মূল্য নির্ধারণ করা হয়। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সরকার মে মাসেও একই দাম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং আগামী ১ মে থেকে তা বলবৎ থাকবে। নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই জ্বালানি তেল বিক্রি করা যাবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

জ্বালানি বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি বা হ্রাস, আমদানি ব্যয় এবং দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতি মাসে জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হয়। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মে মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আপডেট সময় : ১০:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬