ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নম্বার আলী ওই গ্রামের মরহুম কছির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৩টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের মাঠে থাকা ছাগল দেখতে যান নম্বার আলী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাঘাটায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৭:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬