ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর

খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় জানানো হয়, বাংলাদেশ সরকার ইতোমধ্যে সরকার থেকে সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টনের বেশি গম আমদানি করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি চ্যালেঞ্জপূর্ণ হলেও নির্ধারিত সময়ের মধ্যে গমের চালান দেশে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের খাদ্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদী। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, ইকোনমিক অফিসার রিচার্ড রাসমুসেন, খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১১:২৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬