ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২০:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে

Oplus_0

আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পেট্রোল মজুদের অভিযোগে সুমন সরদার (৩৭) নামের এক দপ্তরি কাম নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরের মেসার্স সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুমন সরদার পৌরসভার থানাপাড়া এলাকার মৃত কামাল হোসেন সরদারের ছেলে। তিনি সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন সরদার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে তা মজুদ রাখতেন এবং পরে বেশি দামে বিক্রি করতেন। শুক্রবার সকাল থেকেই তিনি সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে একাধিকবার পেট্রোল সংগ্রহ করেন।

সন্ধ্যায় আবারও পেট্রোল নিতে গিয়ে তিনি ফিলিং স্টেশনে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ফিলিং স্টেশনে প্রভাব বিস্তার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার

আপডেট সময় : ১২:২০:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬