ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার সময় ও স্থান নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক 
  • আপডেট সময় : ১২:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার দ্বিতীয় দফা আগামী সোমবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনাটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে রোববার আলোচনাকারী প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছাতে পারেন বলে ইরানের একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কাঙ্ক্ষিত অগ্রগতি না আনলেও পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে বলে জানা গেছে।

গত কয়েক সপ্তাহের টানাপোড়েন ও সামরিক উত্তেজনার পর যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এর মধ্যেই কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ বাড়ায় নতুন করে আলোচনার পথ তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই দ্বিতীয় দফার আলোচনার ফলাফলই ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার সময় ও স্থান নিয়ে যা জানা গেল

আপডেট সময় : ১২:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬