ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা অবস্থান কত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বায়ুদূষণের তালিকায় আজও শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। তবে তুলনামূলকভাবে কিছুটা স্বস্তিতে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যা আজ তালিকায় ২০তম অবস্থানে রয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা ৩১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচকে এ তথ্য জানা গেছে।

তালিকা অনুযায়ী, দিল্লির বায়ুদূষণ স্কোর ২১৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার স্কোর ১৮৬, অর্থাৎ সেখানে বায়ুর মানও অস্বাস্থ্যকর।

অন্যদিকে, ঢাকার বায়ুদূষণ স্কোর ৯২, যা ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ের বায়ুর মান হিসেবে ধরা হয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো বায়ু নির্দেশ করে। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি হলে তা গুরুতর বিপজ্জনক পর্যায়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা অবস্থান কত

আপডেট সময় : ১২:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬