ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক 
  • আপডেট সময় : ০২:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন। মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ের সমীকরণ মাথায় রেখেই মাঠে নামছে দুই দল।

বাংলাদেশ দলে তিন পেসার নিয়ে একাদশ সাজানো হয়েছে। পিএসএল থেকে ফেরা নাহিদ রানা ও শরিফুল ইসলামের সঙ্গে আছেন তাসকিন আহমেদ। তবে আলোচনায় থাকা সৌম্য সরকারকে একাদশে রাখা হয়নি।

ম্যাচের আগে অনুশীলনের সময় বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করায় মোস্তাফিজুর রহমানকে একাদশের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। সতর্কতার অংশ হিসেবেই তাকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানা গেছে।

দুই দলের পরিসংখ্যানে দেখা যায়, এখন পর্যন্ত মোট ৪৬টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩৪টি ম্যাচ, বাংলাদেশ জিতেছে ১১টি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ একাদশে রয়েছেন মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশে আছেন উইল ইয়াং, অধিনায়ক টম ল্যাথাম, হেনরি নিকোলসসহ অন্যান্য ক্রিকেটাররা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ০২:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬