ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ

ঈদের শুভেচ্ছা জানালেন চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মেহেদী মোস্তফা

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ১০:৩১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নং চন্ডিপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘আল্লাহর অসীম রহমতে ভরে উঠুক সবার জীবন, ঈদের প্রতিটি ক্ষণ হোক আনন্দ, শান্তি ও ভালোবাসায় পূর্ণ।’ তিনি ঈদের এই পবিত্র দিনে সকলের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক অনন্য আনন্দের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ঈদের শিক্ষা আমাদেরকে ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে।

চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন তা সমাজের সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।

পরিশেষে তিনি চন্ডিপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মোবারক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জ

ঈদের শুভেচ্ছা জানালেন চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মেহেদী মোস্তফা

আপডেট সময় : ১০:৩১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬