ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ এমন স্বামী কি বাস্তবে মেলে? আবু বকরে মজেছেন দর্শকেরা শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১২ নং কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ মো. জাহেদুল ইসলাম ইউনিয়নবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া প্রার্থনা করেন।

শাহ মো. জাহেদুল ইসলাম বেলকা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের কঞ্চিবাড়ী ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি মানুষের মধ্যে সহমর্মিতা, ত্যাগ ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। ঈদ আমাদের শেখায় ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে এবং সমাজে সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন দৃঢ় করতে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন তা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।

নির্বাচন প্রসঙ্গে জাহেদুল ইসলাম বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জনগণের সেবা করার প্রত্যয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে কঞ্চিবাড়ী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও জানান, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তার লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে তিনি কঞ্চিবাড়ী ইউনিয়নবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান এবং বলেন, ‘ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম

আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬