ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে দক্ষিণ বেকাটারী সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে

Oplus_131072

আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘দক্ষিণ বেকাটারী সমাজ কল্যাণ পরিষদ’ নামে একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এতে মো. শাহাদত হোসেন শাহিন সভাপতি এবং মোনারুল ইসলাম মিরাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের দক্ষিণ বেকাটারী এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে এলাকার যুবসমাজ, মসজিদ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মো. শাহাদত হোসেন শাহিন বলেন, ‘দক্ষিণ বেকাটারী সমাজ কল্যাণ পরিষদ শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের এলাকার ঐক্য ও উন্নয়নের একটি প্ল্যাটফর্ম। আমরা সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘মসজিদকেন্দ্রিক সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার যেকোনো সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। সকলের সহযোগিতা থাকলে দক্ষিণ বেকাটারীকে একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলা সম্ভব।’

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সামাজিক উন্নয়ন, ধর্মীয় ও মানবিক কার্যক্রম পরিচালনা এবং এলাকার সার্বিক কল্যাণে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে দক্ষিণ বেকাটারী সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

আপডেট সময় : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬