ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

বিনোদন ডেস্ক 
  • আপডেট সময় : ০২:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের অন্যতম প্রভাবশালী কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে পরিচিত আলিয়া ভাট। এবার নিজের পোশাকের মাধ্যমে শ্বশুরবাড়ি ও স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া ভাট, সে সময় তার পরনের শার্টে লেখা শ্বশুরবাড়ির পদবি ‘কাপুর’ নজর কাড়ে ভক্তদের।

মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে আলিয়ার ফ্যাশন সবার নজর কাড়ে। তবে সব ছাপিয়ে আলোচনায় আসে তার শার্টের বুকের কাছে সাদা সুতোয় নকশা করে হিন্দিতে লেখা ‘কাপুর’ শব্দটি। ছিমছাম মেকআপ আর আভিজাত্যপূর্ণ এই সাজে আলিয়াকে দেখে ভক্তদের অনেকেই তাকে কাপুর পরিবারের ‘রানি’ বলে আখ্যা দেন। নেটিজেনদের মতে, পোশাকের মাধ্যমেও যে পরিবারের প্রতি সম্মান ও গর্ব প্রকাশ করা যায়, আলিয়া সেটিই প্রমাণ করলেন।

বলিউডে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা ও শুটিং নিয়ে আলিয়ার ব্যস্ততা প্রচুর। তবে এত সব কাজের মাঝেও তিনি সংসার নিয়েও ব্যস্ত রয়েছেন। কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে নিজের গর্বের কথা তিনি এর আগেও একাধিকবার প্রকাশ করেছেন। নিজের মা ও বোনের পাশাপাশি শাশুড়ি নীতু কাপুরের সঙ্গেও তার সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই পরিবারেই সমান গুরুত্ব দিয়ে তিনি দায়িত্ব পালন করেন।

বলিউডে দীর্ঘ আড়াই দশক ধরে বিভিন্ন পরিবারের দাপট থাকলেও কাপুর পরিবারকে অন্যতম প্রভাবশালী মনে করা হয়। ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর থেকেই আলিয়া এই পরিবারের একজন সদস্য। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার কারণে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন আলিয়া ভাট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

আপডেট সময় : ০২:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬