ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

মঞ্চে নতুন নাটক ‘শায়েস্তা খাঁর পরী’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায় তাদের ২১তম প্রযোজনা হিসেবে মঞ্চে উপস্থাপন করতে যাচ্ছে নতুন নাটক ‘শায়েস্তা খাঁর পরী’। ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ইসমাইল হোসেনের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ করেছেন আবু সাঈদ তুলু, এবং নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। নাটকের গল্প লালবাগ কেল্লার ঐতিহাসিক পরিবেশে গঠিত, যেখানে কেল্লার পুকুরের স্বচ্ছ জলে এক নগ্নিকা পরীর ছায়া দেখা যায়। সেই পরীর সঙ্গে দেখা হয় যুবক পাটুর। পাটু ও পরীর সম্পর্ক কি সত্যিকারের প্রেম, নাকি ইতিহাসের অন্দরে লুকিয়ে থাকা অন্য কোনো রহস্য—এই প্রশ্নই নাটকের কেন্দ্রবিন্দু।

নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, ‘শায়েস্তা খাঁর পরী শুধু একটি নাটক নয়; এটি ইতিহাস, কিংবদন্তি, প্রেম ও সংঘাতের সমন্বয়। এটি দর্শককে এক অন্য জগতে নিয়ে যাবে, যেখানে একটি কেল্লা, একজন শাসক, হারানো প্রেম আর ইতিহাসের অদেখা অধ্যায়ের গল্প জড়িয়ে আছে।’

নাটকে অভিনয় করেছেন শুভাশীষ দত্ত তন্ময়, রেখা রানী গুণ, জয়া আহমেদ, দীপু মাহমুদ, শান্তনু সাহা, মোতালেব হোসেন, বিদ্যুৎ চক্রবর্তী, সুধাংশু নাথ, পার্থ দেবনাথ ও ফাহিম। মঞ্চ পরিকল্পনায় দায়িত্ব নিয়েছেন ফজলে রাব্বি সুকর্ণ, আলোক পরিকল্পনায় পলাশ হেনড্রি সেন, পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা এবং সংগীতে আছেন হামিদুর রহমান পাপ্পু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মঞ্চে নতুন নাটক ‘শায়েস্তা খাঁর পরী’

আপডেট সময় : ০৮:১৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬