ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৌভাত শেষে বাবার বাড়ি ফেরার পথে নববধূর স্বর্ণালংকার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর সদর উপজেলায় বৌভাতের অনুষ্ঠান শেষে বাবার বাড়ি ফেরার পথে এক নববধূর অটোরিকশা থামিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণই ভূরুপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাতশালা ইউনিয়নের বয়রা আতিকনগর এলাকার আজহার আলীর কন্যা আলমিনার সঙ্গে পাকুরিয়া ইউনিয়নের গণই ভূরুপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে স্বাধীন মিয়ার বিয়ে হয়। বিয়ের পরদিন বৌভাতের অনুষ্ঠান শেষে নববধূ আলমিনা স্বামীসহ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশে অটোরিকশাযোগে রওনা হন।

পথিমধ্যে গণই ভূরুপাড়া মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি অটোরিকশার গতিরোধ করে নববধূর গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কনের বাবা আজহার আলী বলেন, ‘আমার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় আমরা চরম উদ্বিগ্ন। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

বর স্বাধীন মিয়া বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্তের দাবি জানাচ্ছি।’

স্থানীয়রা জানান, বিয়ের সময় দুই পক্ষের কিছু লোকজনের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পারস্পরিক সিদ্ধান্তে কনে পক্ষের লোকজন বৌভাতের অনুষ্ঠানে উপস্থিত হননি। তবে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে ওই বিরোধের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ বিষয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বৌভাত শেষে বাবার বাড়ি ফেরার পথে নববধূর স্বর্ণালংকার ছিনতাই

আপডেট সময় : ০২:৫০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫