ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ জমি দখলে নিতে বিধবা নারীর কাঁচা ধান কেটে নিলেন প্রতিপক্ষ প্রশাসনিক দুর্নীতি দমনে খলিফা ওমর (রা.) যে ব্যবস্থা নিয়েছিলেন আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’, দাবি করেন ৫০ লাখ টাকা গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, খোঁজ নেই স্ত্রীর ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর ‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’ ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক

মাদক-জুয়া-বাল্যবিবাহ রোধে দুর্গম চরে পুলিশ-জনতার মতবিনিময়

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জের দুর্গম চরাঞ্চলে মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও অস্বাভাবিক মৃত্যু প্রতিরোধে পুলিশ-জনতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাজারচর আদর্শ বাজারে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে ভাটি কাপাসিয়া যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংগঠন।

কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কাপাসিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. হারুন অর রশিদ, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম সরকার, কাপাসিয়া ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. বেলাল হোসেন বিপুল প্রমুখ।

সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা দুর্গম চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

মতবিনিময়ে মাদক ও জুয়ার বিস্তার রোধ, বাল্যবিবাহ বন্ধ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধের তথ্য দ্রুত পুলিশের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা স্থানীয়দের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে কোনো অপরাধ, অপরাধের প্রস্তুতি বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে তা দ্রুত পুলিশকে জানানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক সমস্যার নেতিবাচক প্রভাব এবং এসব প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের ভূমিকার বিষয়গুলো উঠে আসে। দুর্গম চরাঞ্চলে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রাখার প্রয়োজনীয়তার কথাও বলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মাদক-জুয়া-বাল্যবিবাহ রোধে দুর্গম চরে পুলিশ-জনতার মতবিনিময়

আপডেট সময় : ১০:০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬