ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা জনকল্যাণ সমিতির বৃক্ষরোপণ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধার আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসায় ঢাকাস্থ গাইবান্ধা জনকল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এতে আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসা এলামনাই অ্যাসোসিয়েশন সার্বিক সহযোগিতা করে।

গাইবান্ধা জনকল্যাণ সমিতির অফিস সম্পাদক ও আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসা এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. তানবীর আহমেদ কর্মসূচির উদ্বোধন করেন। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের গাছ লাগানো ও চারার পরিচর্যায় উৎসাহিত করা হয়।

শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার বার্তা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধা জনকল্যাণ সমিতির বৃক্ষরোপণ

আপডেট সময় : ১১:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬