ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় অবৈধ বালু উত্তোলনের মেশিন ধ্বংস

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাঙ্গালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশীদ ইরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বড়দহ সেতুর নিচে অভিযান চালিয়ে মেশিনটি ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মো. তামশীদ ইরাম খান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড়দহ সেতুর নিচে বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিনটি ধ্বংস করা হয়।

তথ্য অনুযায়ী, হরিরামপুর ইউনিয়নের বড়হ গ্রামের নুর হোসেন মন্ডলের ছেলে মশিউর রহমানসহ কয়েকজন বালু উত্তোলনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি মহল ওই এলাকায় বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীর, বড়দহ সেতুর আশপাশের পরিবেশ ও সরকারি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশীদ ইরাম খান বলেন, ‘সরকারি নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় অবৈধ বালু উত্তোলনের মেশিন ধ্বংস

আপডেট সময় : ০৭:৪৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬