ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং জেলা জিয়া মঞ্চের কর্মী সভা ও কমিটি গঠন প্রক্রিয়া বারবার বিলম্ব করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পিরোজপুর সাংবাদিক ফোরাম কার্যালয়ে জেলা জিয়া মঞ্চের নেতাকর্মীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জিয়া মঞ্চের নির্বাচনকালীন উপকমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান টুংকা।

লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ অভিযোগ করেন, জিয়ার আদর্শে গঠিত ৩৩ বছরের পুরোনো রাজনৈতিক সংগঠন জিয়া মঞ্চ। তবে পিরোজপুরের সন্তান ও কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি এস এম সালেহ আহমেদ কাঞ্চনের ‘অনৈতিক ও অদক্ষ কার্যক্রমের’ কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁদের অভিযোগ, তিনি জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ ছাড়া নানা অনিয়ম ও পদ বাণিজ্যের মাধ্যমে তিনি জেলা জিয়া মঞ্চকে দুর্বল করে ফেলছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামী ১২ সেপ্টেম্বর জেলা জিয়া মঞ্চের কর্মী সভার দিন নির্ধারণ করা হয়েছিল। সভায় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতিও নেওয়া হয়েছিল। এ আয়োজনের পেছনে প্রায় তিন লাখ টাকা ব্যয় হলেও কেন্দ্রীয় দুই নেতার কারণে শেষ মুহূর্তে কর্মী সভাটি স্থগিত করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।

এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ব্যক্তিগত আক্রমণ, কুৎসা ও অশালীন মন্তব্যের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা জিয়া মঞ্চের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পুরো বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা জিয়া মঞ্চের সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন, জেলা জিয়া মঞ্চের নির্বাচনকালীন উপকমিটির সদস্য নাজমুল হুদা ডালিমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৪৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬