ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে মেট্রোরেলের দুটি স্টেশন প্রায় এক ঘণ্টা পর চালু গণসংযোগের ভিড়ে পিস্তল ঠেকিয়ে খুন, সেই বাঁহাতি শুটার কেন ধরা পড়ছে না মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ সন্তানের মানসিক বিকাশ ও সংকট দূরীকরণে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’-এর উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে স্থানীয় ছাত্র-জনতা ও মাদকবিরোধী আন্দোলনের কর্মী-সমর্থকেরা অংশ নেন। হাতে জ্বলন্ত মশাল নিয়ে তারা হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মিছিল বের করেন। পরে হাসানগঞ্জ বাজার, খুজিয়ারমোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মাদক ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘ইয়াবা ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘মাদক ব্যবসা চলবে না’ এবং ‘ইয়াবার আস্তানা, বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আন্দোলনকারীরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, হাসানগঞ্জকে মাদকমুক্ত রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নিয়মিত সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

মশাল মিছিল থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার ও ধারাবাহিক করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল

আপডেট সময় : ১০:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬