ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষ’ এই প্রত্যয় নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যাড মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবুল কাশেম, সুন্দরগঞ্জ সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ মুহা. একরামুল হক, রংপুরের শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মিজানুর রহমান মিজান, সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিন, উপজেলা এবিপার্টির আহ্বায়ক মো. তাজুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীম, হাফেজ মুফতি মুহিবুল্লাহ মোত্তালিব, আরসিবির সভাপতি হাবিবুল্লাহ্ সরকার, স্বপ্নময় সোনারায়-এর সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আকাশসহ অনেকে।

আলোচনায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের বিষয় নয়, এটি মানুষের অধিকার, আত্মমর্যাদা ও জীবনমান উন্নয়নের অন্যতম ভিত্তি। একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।

তারা শিক্ষাবঞ্চিত মানুষকে শিক্ষার আওতায় আনা, শিক্ষার প্রসার এবং সমাজের প্রতিটি স্তরে সাক্ষরতার গুরুত্ব ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে শিক্ষা, সাংবাদিকতা ও ধর্মীয় শিক্ষা প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পায় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যাড মডেল হাইস্কুল। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে সম্মাননা দেওয়া হয় সুন্দরগঞ্জ সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ মুহা. একরামুল হককে। শ্রেষ্ঠ স্কুল প্রধান হিসেবে সম্মাননা পান রংপুরের শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান মিজান। শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে সম্মাননা পান মো. বদরুল আমিন। এছাড়া সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীমকে শ্রেষ্ঠ সাংবাদিক এবং ধর্মীয় শিক্ষা প্রসারে অবদানের জন্য হাফেজ মুফতি মুহিবুল্লাহ মোত্তালিবকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

আপডেট সময় : ০৭:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬