ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে 

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় চাঁদাবাজি মামলায় সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা সদর আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) গোবিন্দ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বিকেলে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাহাপাড়া ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে এবং সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ এপ্রিল সদর উপজেলার তুলসীঘাট বাফার সার গোডাউনের লোড আনলোডের প্রতিনিধি নুর মোহাম্মদ লোড আনলোড করার সময় সময় তার কাছে বিএনপি নেতা সাজ্জাদসহ কয়েকজন দেশীয় অস্ত্রের মুখে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে চাঁদাবাজির অভিযোগে সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ সাত জনের নাম উল্লেখ এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে গাইবান্ধা সদর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন মামলার বাদি নুর মোহাম্মদ প্রিন্স। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাজ্জাদ। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপি নেতা কারাগারে এ সম্পর্কে জানতে চাইলে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু বলেন, ‘সাজ্জাদুর রহমান সাজ্জাদ চাঁদাবাজির মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। কিছুদিন আগে তার জামিনের মেয়াদ শেষ হয়েছিল। আজ আবারও জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

গাইবান্ধা সদর আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) গোবিন্দ চন্দ্র দাস বলেন, ‘চাঁদাবাজির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ। শুনানি শেষে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে 

আপডেট সময় : ১০:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬