ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

হাতিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. খোরশেদ আলম (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার জোড়খালী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার টাকা।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোড়খালী বাজার সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে আনুমানিক ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক খোরশেদ আলম মফিজুর রহমানের ছেলে। তিনি হাতিয়া উপজেলার ১ নম্বর হরণী ইউনিয়নের জোড়খালী বাজার এলাকার বাসিন্দা। তার ডাকঘর হাতিয়া বাজার।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের বিস্তার রোধ ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

অভিযানের বিষয়ে তথ্য দিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাতিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৯:৪০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬