ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুর থেকে সেচ মোটরের মাধ্যমে ধানের জমিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ গোপালচরণ পোদ্দারটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ওই গ্রামের আনছার আলীর ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, ধানের জমিতে সেচ দেওয়ার জন্য পুকুর থেকে সেচ মোটরের মাধ্যমে পানি তুলছিলেন মিজানুর রহমান। এ সময় অসাবধানতাবশত মোটরের বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন।

দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল আলম সরকার রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মিজানুর রহমান ধানের জমিতে সেচ দেওয়ার জন্য পুকুর থেকে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬