ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গাইবান্ধায় ত্রাণ ও পুনর্বাসন সংস্থায় হামলার প্রতিবাদে মানববন্ধন সভা 

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালী ত্রাণ ও পুনর্বাসন সংস্থায় অতর্কিত হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদে মানববন্ধন সভা অনুষ্ঠিত হয়েছে।

‎হামলার অভিযোগের ঘটনায় বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দিদারুল সালাম মামুন, হারুনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

‎বুধবার (২৬ আগস্ট) দুপুরে পুরাতন বাদিয়াখালী এলাকায় এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

‎বিটিপিএসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত সভায় প্রতিষ্ঠানের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদ জানানো হয়।

‎আয়োজকরা জানান, প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে একটি সন্ত্রাসী চক্র অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর চালায়। একই সঙ্গে চাঁদা দাবির অভিযোগও উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় ।

‎প্রতিবাদ সভায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সভা থেকে হামলা ও ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এসব বিষয়ে অভিযুক্ত দিদারুল সালাম মামুন ও হারুন মুঠোফোনে জানান,তারা চাকরি দেয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছে। এ ব্যাপারে তাদের অফিসে গতকাল মঙ্গলবার একটি মিটিং হয়। পরে টাকা না দিয়ে তারা বিভিন্ন পায়তারা শুরু করেন এবং অফিসের আসবাবপত্র নিজেরাই ভাংচুর করে মিথ্যা নাটক সাজান। এর সাথে আমরা জড়িত না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ত্রাণ ও পুনর্বাসন সংস্থায় হামলার প্রতিবাদে মানববন্ধন সভা 

আপডেট সময় : ০২:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬