ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে এনসিপির তারাপুর ইউনিয়ন কমিটি গঠনে কর্মীসভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির তারাপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা স্কুলের বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা এনসিপির নেতাকর্মী ছাড়াও তারাপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের স্থানীয় কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. আল-শাহাদৎ জামান জিকো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার সদস্য সচিব মো. আশানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস আলী, যুগ্ম সদস্য সচিব রঞ্জু মিয়া, মো. শামীম মিয়া, মো. সুজন মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সক্রিয় করে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হলে তৃণমূলের কর্মীদের মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে হবে। সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

কর্মীসভায় তারাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে এনসিপির তারাপুর ইউনিয়ন কমিটি গঠনে কর্মীসভা

আপডেট সময় : ০৭:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬