ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

বোমা হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পদযাত্রা-পরবর্তী সমাবেশে নেতাকর্মীদের ওপর বোমা হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদের পুরাতন চত্বর থেকে উপজেলা এনসিপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পরিষদের সম্প্রসারিত ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদাৎ জামান জিকো, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বকসি, সদস্য সচিব জুলাই যোদ্ধা আশানুর রহমান এবং সোনারায় ইউনিয়ন এনসিপির আহ্বায়ক অন্তর বাবু প্রমুখ। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার এনসিপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সাভারে এনসিপির শান্তিপূর্ণ ‘জুলাই জাগরণ’ পদযাত্রা-পরবর্তী সমাবেশে কাপুরুষোচিত বোমা হামলা প্রমাণ করে একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।

তারা আরও বলেন, হামলার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সোমবার রাতে ঢাকার সাভারে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পথসভা-পরবর্তী সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কার্যক্রমনিষিদ্ধ যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বোমা হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬