ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে জরিপ নিয়ে আশঙ্কাও কি নেই এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর

ফুলজোড় নদী রক্ষার দাবিতে রায়গঞ্জে গণনাটক ও সচেতনতামূলক কর্মসূচি

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“নদী বাঁচলে বাঁচবে জীবন” স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী দূষণের প্রতিবাদে গণনাটক, প্রতিবাদী গান ও সচেতনতামূলক পুতুল নাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভূমিহীন সংগঠনের উদ্যোগে এবং নিজেরা করি-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ফুলজোড়, বাঙালি ও করতোয়া নদী রক্ষার দাবিতে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। পরে ‘জল জননীর আর্তনাদ’ শীর্ষক গণনাটকের মাধ্যমে নদীতে বিষাক্ত বর্জ্য ও রাসায়নিক দূষণের ফলে জলজ প্রাণী, জীববৈচিত্র্য এবং মানুষের জীবনে সৃষ্ট সংকট তুলে ধরা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১৮ জন শিল্পী নাটকটিতে অংশ নেন। নাটকের প্রশিক্ষক ছিলেন থিয়েটার অ্যাক্টিভিস্ট কাজী রোকসানা রুমা।

এছাড়া শিশু-কিশোরদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুতুল নাচ পরিবেশন করা হয়। এতে গুম, নির্যাতন, সহিংসতা ও বিভিন্ন সামাজিক ঝুঁকি সম্পর্কে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

স্থানীয় জলবায়ু কর্মী মো. ফয়সাল বিশ্বাস বলেন, ফুলজোড় নদী এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দীর্ঘদিনের দূষণের কারণে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী রক্ষায় প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর বলেন, ফুলজোড়, বাঙালি ও করতোয়া নদী এ অঞ্চলের পরিবেশ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। নদী দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

আয়োজকরা জানান, নদী রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং শিশু-কিশোরদের নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে নদীর উজান থেকে শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য প্রবাহিত হওয়ায় ফুলজোড় নদীতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। এর ফলে কৃষি, মৎস্যচাষ, গবাদিপশু পালন এবং জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ফুলজোড় নদী রক্ষার দাবিতে রায়গঞ্জে গণনাটক ও সচেতনতামূলক কর্মসূচি

আপডেট সময় : ১২:৪৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬