ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে জরিপ নিয়ে আশঙ্কাও কি নেই এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর

মায়ের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, একদিন পর নদীতে মিলল শিশুর মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মায়ের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মমিন মিয়া (৫) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া গ্রামের পাশের বাঙালি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মমিন মিয়া ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) মায়ের সঙ্গে বাঙালি নদীতে গোসল করতে নেমেছিল মমিন। গোসলের একপর্যায়ে সবার অজান্তে সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে স্থানীয়রাও উদ্ধার তৎপরতায় যোগ দেন। কিন্তু দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং ডুবুরি দল না থাকায় সেদিন আর উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। ফলে উৎকণ্ঠার মধ্যে রাত কাটাতে হয় পরিবারটিকে।

পরদিন বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহটি মমিনের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মায়ের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, একদিন পর নদীতে মিলল শিশুর মরদেহ

আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬