ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে জরিপ নিয়ে আশঙ্কাও কি নেই এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর

জবিতে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড পেলো ১০৪ শিক্ষার্থী 

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো স্নাতকে সর্বোচ্চ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ ১০৪ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ সংকটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, “৫২-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ কিংবা দেশের বিভিন্ন সংকটের কথা যদি বলি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান সবসময়ই ছিল। প্রতিটি জাতীয় সংকটে তাদের অবস্থান ছিল দৃশ্যমান। এ কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়।”

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকটের বিষয়ে তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, নতুন হল ও আবাসন সুবিধা সম্প্রসারণের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

তিনি বলেন, দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আমরা আলোচনা করছি। শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে নতুন প্রকল্প নেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষা মন্ত্রী বলেন, ডিনস অ্যাওয়ার্ড শুধু শিক্ষার্থীদের স্বীকৃতি নয়, এটি তাদের মধ্যে নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজের প্রতি অঙ্গীকার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা সচিব আব্দুল খালেক বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে এবং প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয় সবসময় সহযোগিতা করে যাচ্ছে। নতুন ক্যাম্পাসে স্থানান্তরের আগ পর্যন্ত বর্তমান ক্যাম্পাসের উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর এবং আদর্শ শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব তাঁদের ওপরই ন্যস্ত। পুরোনো মূল্যবোধ, শিক্ষক-শিক্ষার্থীর গভীর সম্পর্ক ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ১০৪ জনকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কলা অনুষদের ২১ জন, বিজনেস স্টাডিজ থেকে ১৬ জন, বিজ্ঞান অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১৭ জন, লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স থেকে ২৯ জন, আইন অনুষদ ও চারুকলা অনুষদ থেকে ৩ জন করে শিক্ষার্থী এই সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জবিতে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড পেলো ১০৪ শিক্ষার্থী 

আপডেট সময় : ০৩:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬