ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর প্রেমিক নাকি খুনি? ঝড় তুলল শাহরুখ–দীপিকা গান রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি ১৯তম বিজেএস প্রিলির ফলে চমক: ২৫০ পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন মাত্র ৩৪৩ প্রার্থী ব্যাংক উদ্ধার প্রকল্প ও জবাবিদিহি নিয়ে কিছু প্রশ্ন

মুন্সীগঞ্জে টাকা লেনদেনের বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জে টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে আরিফ বেপারী (৩০) নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (১৪ জুন) সকালে শহরের পৌরসভার পূর্ব শিলমন্দি জসিমনগর এলাকায় নিজের বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আরিফ বেপারী পূর্ব শিলমান্দি জসীমনগর এলাকার বাসিন্দা এবং মতিন বেপারীর ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। তার ভাই আকাশ বেপারীও একই পেশায় কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, টাকা লেনদেন নিয়ে আরিফের ছোট ভাই আকাশের সঙ্গে স্থানীয় নুর মোহাম্মদ নামের আরেক কসাইয়ের বিরোধ চলছিল। এই ঘটনার জেরে গতকাল শনিবার সকালে মুন্সীরহাট বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্বজনদের দাবি, আকাশকে না পেয়ে প্রতিপক্ষ ও তার লোকজন পরিকল্পিতভাবে আরিফকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ কামরান হোসেন বলেন, ” ভোরে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি, জসীমনগর গ্রামের বাসিন্দা আরিফ নামের এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন ফরেনসিক আলামত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় আড়াইশ গজ দূরে তার বসতবাড়ি, যেখানে তিনি একাই বসবাস করতেন। এই হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত, তা উদঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মুন্সীগঞ্জে টাকা লেনদেনের বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ১২:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬