নীলফামারীতে জামায়াতের মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে “মতবিনিময় সভা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুর ১২টায় নীলফামারী জেলা জামায়াত অফিস হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদেক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সত্য, ন্যায় ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রচার ও মিডিয়া কর্মীদের আরও দক্ষতা, দায়িত্বশীলতা এবং সক্রিয়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে তথ্যভিত্তিক এবং ইতিবাচক প্রচারণা পরিচালনার মাধ্যমে সমাজে সত্য ও ন্যায়ের বার্তা পৌঁছে দিতে হবে।
সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল ও জনশক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।























