ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইয়াকুব সরকার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের মধ্য ফুলবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব সরকার মধ্যফুলবাড়ী গ্রামের রাসেল সরকারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে ইয়াকুবকে বাড়ির আশপাশে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান স্থানীয়রা।

পরে তাকে দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নওশা আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬