ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন দলিল লেখক আব্দুর রহিম বাবু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩নং শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দলিল লেখক মোঃ আব্দুর রহিম সরকার বাবু।

আব্দুর রহিম সরকার বাবু শ্রীপুর ইউনিয়নের মরহুম আব্দুল বাকী সরকার মহুরীর ছেলে এবং পেশায় একজন প্রশিক্ষণপ্রাপ্ত দলিল লেখক। দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

আব্দুর রহিম সরকার বাবু বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সেবামূলক কার্যক্রম জোরদার এবং জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের আস্থা ও সমর্থন পেলে শ্রীপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করতে কাজ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সেবাকে আরও সহজ ও দ্রুততর করতে তিনটি বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে ২৪ ঘণ্টা চালু থাকবে একটি হটলাইন, যাতে সাধারণ মানুষ যেকোনো সময় তাদের সমস্যার কথা জানাতে পারেন। এছাড়া ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে স্বচ্ছ ও সৎ ব্যক্তিদের নিয়ে স্বেচ্ছাসেবী প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে, যারা এলাকার সমস্যা ও প্রয়োজনীয় তথ্য সরাসরি চেয়ারম্যানকে জানাবেন। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়মিত তদারকি করা হবে।

আব্দুর রহিম সরকার বাবু বলেন, জনগণের ভোটই একজন জনপ্রতিনিধির শক্তি। তাই তিনি ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনার ভোট আপনি দেবেন, যোগ্য ব্যক্তি দেখে দেবেন।’ তিনি আশা প্রকাশ করেন, ইউনিয়নবাসী উন্নয়ন ও সেবামুখী নেতৃত্বের স্বার্থে তাকে সমর্থন দেবেন।

এদিকে তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার কারণে আব্দুর রহিম সরকার বাবু ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন দলিল লেখক আব্দুর রহিম বাবু

আপডেট সময় : ০১:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬