ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৫ মে) আদালত সূত্রে জানা যায়, ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ গত ১৯ এপ্রিল এ পরোয়ানা জারি করেন। অপর আসামি হলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাৎ ও স্থানান্তরের ঘটনা ঘটেছে। অভিযোগে বলা হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সহযোগিতায় সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে অর্থ উত্তোলন ও স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

দীর্ঘদিন উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে মামলার কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় বিচারিক কার্যক্রম আবার শুরু হয়েছে।

গত শুনানির দিন অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারিত থাকলেও আসামিপক্ষের আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ৭ মে নতুন দিন ধার্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় : ০৬:৪২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬