ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠনের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি শিগগিরই ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রোববার (৩ মে) রাতে সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে ১৫১ সদস্য ও ২৫১ সদস্যের দুটি পৃথক খসড়া কমিটি দলের হাইকমান্ডের কাছে জমা দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর যেকোনো সময় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে।

২০২৪ সালের ৯ জুলাই আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়। দীর্ঘ দেড় বছর পার হলেও সেই কমিটি পূর্ণাঙ্গ করা যায়নি। বর্তমানে মাত্র কয়েকজন সদস্য নিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দলীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে সীমিত পরিসরের নেতৃত্বের কারণে তৃণমূলের অনেক ত্যাগী ও সক্রিয় নেতারা সাংগঠনিক স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জোরালো হয়।

অন্যদিকে, হাইকমান্ডের পক্ষ থেকে ১৫১ সদস্যের কমিটি গঠনের নির্দেশনা থাকলেও যুবদলের নেতারা ২৫১ সদস্যের বৃহত্তর কমিটি গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে, এতে আরও বেশি ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রত্যাশী একাধিক নেতা জানান, দীর্ঘ সময় ধরে আংশিক কমিটি চলার কারণে অনেক সক্রিয় নেতা সাংগঠনিক পরিচয় পাননি। তারা আশা করছেন, নতুন কমিটির মাধ্যমে তাদের যথাযথ মূল্যায়ন হবে।

দলীয় সূত্র আরও জানায়, নতুন কমিটির মেয়াদ হতে পারে ৫ থেকে ৬ মাসের মতো। তবে পদপ্রত্যাশীদের মতে, সময়কাল নিয়ে তাদের আপত্তি নেই; মূল লক্ষ্য হলো সাংগঠনিক স্বীকৃতি পাওয়া।

এ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘যারা দলীয় কর্মকাণ্ডে নিবেদিত, ত্যাগী ও বিশ্বস্ত, তারাই পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা হতে পারে

আপডেট সময় : ০৯:৪০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬