ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি ট্যাক্স-ফ্রি গাড়ি চাননি; বরং সংসদ সদস্যদের সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ট্যাক্স-ফ্রি গাড়ি আমরা নেব না এবং প্লট সুবিধাও গ্রহণ করব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা যেভাবে সরকারি কাজ পরিচালনার জন্য সরকারি গাড়ি ব্যবহার করেন, সংসদ সদস্যদের ক্ষেত্রেও একই ব্যবস্থা করা যায় কি না—সে বিষয়টি তিনি সংসদে উত্থাপন করেছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদ সদস্যরা যতদিন দায়িত্বে থাকবেন ততদিন সরকারি মালিকানাধীন একটি গাড়ি ব্যবহার করতে পারবেন এবং দায়িত্ব শেষ হলে সেটি আবার সরকারের কাছে ফেরত যাবে। এতে অতিরিক্ত কোনো ব্যয়ও হবে না।

তিনি আরও বলেন, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে প্রায় ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অনেক সংসদ সদস্যের নিজস্ব গাড়ি নেই, ফলে এই বরাদ্দের যথাযথ ব্যবহার করা সম্ভব হয় না।

তিনি স্পষ্ট করে বলেন, আগের দিনের বক্তব্যে তিনি কোথাও ট্যাক্স-ফ্রি গাড়ির দাবি করেননি। ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট সুবিধার বিষয়ে সংসদের পুরো সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এসব সুবিধা নেবেন না।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এ বিষয়ে একটি অনন্য নজির স্থাপন করেছেন, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
‘ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি’

আপডেট সময় : ০৬:৩৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬