ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর

দুই মাসে ৬০টি পদক্ষেপ নিয়েছে সরকার : মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতায় আসার দুই মাসের মধ্যেই সরকার মোট ৬০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা ড. মাহদী আমিন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তেজগাঁওয়ের একটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ড. মাহদী আমিন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সরকার শুরুতেই পরিবার কার্ড কর্মসূচি চালু করেছে। পর্যায়ক্রমে দেশের সব নারী প্রধান পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। নববর্ষের দিন কৃষক কার্ড চালু করা হয়েছে এবং ধাপে ধাপে তা সারা দেশে কার্যকর করা হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে নিষ্পত্তি করা হয়েছে।

তিনি বলেন, সারা দেশে খাল ও নদী খনন কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও বিএনপি সরকারের আমলে দাম বাড়ানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

মাহদী আমিন বলেন, রমজান মাস থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে এবং তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত আছে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সরকার কাজ করছে। ঈদের আগেই ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস উইংয়ের উপ-প্রেস সচিব জাহিদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দুই মাসে ৬০টি পদক্ষেপ নিয়েছে সরকার : মাহদী আমিন

আপডেট সময় : ০৭:২৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬