ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোট ইস্যুতে ফেসবুক স্ট্যাটাস, ‘শৃঙ্খলা ভঙ্গ’ অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Oplus_131072

আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, ৩০ মার্চ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত বহিষ্কারাদেশে রাকিবুল হাসানকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়। এতে বলা হয়, জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে সুনির্দিষ্ট শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত নেতার সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বহিষ্কারাদেশ পাওয়ার পরপরই রাকিবুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে দাবি করেন, গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার এক ঘণ্টার মধ্যেই তাকে বহিষ্কার করা হয়েছে।

তবে দলীয় একাধিক নেতা জানান, রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন। কলেজ শাখার সাধারণ সম্পাদক পদ না পাওয়ার পর তিনি অসন্তোষ প্রকাশ করে পদত্যাগ করেন। পরে আবার দলে থাকার সিদ্ধান্ত নিলেও নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে অংশ নেননি। তার বিরুদ্ধে একাধিকবার শোকজ নোটিশ দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

অন্যদিকে রাকিবুল হাসান বলেন, তিনি গণভোটের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় তাকে দ্রুত বহিষ্কার করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, প্রায় ৮-৯ মাস আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, পরে তা প্রত্যাহার করে দলে থাকার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি জেলার বাইরে একটি প্রশিক্ষণে রয়েছেন বলেও জানান।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন এবং শোকজ নোটিশেরও জবাব দেননি।

কেপি/আব্দুস সামাদ/লালমনিরহাট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গণভোট ইস্যুতে ফেসবুক স্ট্যাটাস, ‘শৃঙ্খলা ভঙ্গ’ অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৮:০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬