ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ এমন স্বামী কি বাস্তবে মেলে? আবু বকরে মজেছেন দর্শকেরা শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

সুন্দরগঞ্জে রবি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

oplus_0

আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ঈফফাত জাহান তুলি।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হোসেন, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর জামায়াতের আমীর একরামুল হক, ছাত্রনেতা নুর আলম মিয়া নুরসহ স্থানীয় সাংবাদিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।

এ বছর উপজেলায় ১ হাজার ৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধান বীজ এবং ১ হাজার ৪০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি উফসী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির বলেন, ‘সরকারের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহায়তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত চাষীরা পান, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। রবি মৌসুমে ভালো ফলন নিশ্চিত করা এবং উৎপাদন বৃদ্ধি এই প্রণোদনার প্রধান উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, ‘এই প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি স্থানীয় কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি আমরা আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত কৃষি পদ্ধতির ব্যবহারেও কৃষকদের উৎসাহিত করছি, যাতে তারা কম জমিতেও বেশি ফলন পেতে পারেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সুন্দরগঞ্জে রবি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণের উদ্বোধন

আপডেট সময় : ০২:২৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫