ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ‘সমাজকল্যাণ ব্যাংক’ বিতরণ কর্মসূচি

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদার করতে ‘সমাজকল্যাণ ব্যাংক’ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ বেকাটারি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ ব্যাংক বিতরণ করা হয়। এর মাধ্যমে স্থানীয় মানুষের স্বেচ্ছা অংশগ্রহণের ভিত্তিতে একটি সহযোগিতামূলক তহবিল গড়ে তুলে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বেকাটারি সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহাদত হোসেন শাহীন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ বেকাটারি আকন্দ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. মিল্লাত খন্দকার, সংগঠনের সক্রিয় সদস্য মো. আবু সাঈদসহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সংগঠনটি সূত্রে জানা যায়, ‘সমাজকল্যাণ ব্যাংক’ একটি সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগ। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ স্বেচ্ছায় সামান্য সঞ্চয়ের মাধ্যমে একটি বৃহৎ সহায়তার ভাণ্ডার তৈরি করতে পারবে, যা দিয়ে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে। এতে সমাজে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হবে।

দক্ষিণ বেকাটারি সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহাদত হোসেন শাহীন বলেন, এই উদ্যোগের মাধ্যমে সংগৃহীত অর্থ ভবিষ্যতে দরিদ্রদের সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তা, অসহায়দের জরুরি সহযোগিতা এবং অন্যান্য সমাজসেবামূলক কাজে ব্যয় করা হবে। এই কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

আয়োজকরা আরও জানান, সমাজের সবাইকে এই উদ্যোগে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে একটি টেকসই সহায়তা ব্যবস্থা গড়ে তোলা যায় এবং যে কোনো সংকটে দ্রুত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ‘সমাজকল্যাণ ব্যাংক’ বিতরণ কর্মসূচি

আপডেট সময় : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬