ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ

সুন্দরগঞ্জে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ২৩৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম শামীম ইউনিয়নবাসীসহ পুরো উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহভীতির যে শিক্ষা অর্জন করে, ঈদ সেই শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করার অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একে অপরের পাশে দাঁড়িয়ে এই আনন্দ ভাগাভাগি করতে পারে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চান। নির্বাচিত হলে বামনডাঙ্গা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও জানান, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান। জনগণের দোয়া ও সমর্থন পেলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করবেন বলেও আশ্বাস দেন।

শফিকুল ইসলাম শামীম বলেন, একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঈদের এই পবিত্র মুহূর্ত আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরিশেষে তিনি বামনডাঙ্গা ইউনিয়নবাসীসহ সুন্দরগঞ্জ উপজেলাবাসী ও দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মোবারক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ

সুন্দরগঞ্জে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম

আপডেট সময় : ০৫:৪৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬