ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ০১:২৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র গাইবান্ধা জেলা শাখার সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সমন্বয়কারী ও সাবেক ছাত্রনেতা মোঃ আজিজুর রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি সুন্দরগঞ্জবাসীসহ সারাদেশের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা অর্জন করে। ঈদ সেই শিক্ষাকে বাস্তবে প্রয়োগের গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই দিনটি মানুষের জীবনে শান্তি, সহমর্মিতা, ক্ষমাশীলতা ও মানবিক মূল্যবোধের বার্তা বয়ে আনে।

আজিজুর রহমান আরও বলেন, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন মিলেমিশে এই আনন্দ ভাগাভাগি করতে পারে। বিশেষ করে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোতেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। তাদের মুখে হাসি ফোটানোই ঈদের আনন্দকে পূর্ণতা দেয়।

তিনি উল্লেখ করেন, ফ্যাসীবাদ-উত্তর বাংলাদেশের নাগরিকরা এবার শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদ উদযাপন করতে পারছেন। অতীতে ঈদের আনন্দ থেকেও অনেক মানুষ বঞ্চিত ছিলেন এবং অনিশ্চয়তা ও ভয়ের মধ্যে দিন কাটাতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের অধিকার পুনরুদ্ধার হয়েছে এবং উৎসবমুখর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এসেছে। এই অর্জনের পেছনে জুলাইসহ ফ্যাসীবাদবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের অবদান চিরস্মরণীয়। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করেছেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও শহীদদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতিতে আজিজুর রহমান জানান, নির্বাচিত হলে দহবন্দ ইউনিয়নের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুবকল্যাণসহ সকল খাতে কার্যকর উদ্যোগ নেবেন। তিনি আশ্বাস দিয়েছেন, ইউনিয়ন পরিষদকে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন।

তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের এই পবিত্র মুহূর্ত আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আজিজুর রহমান দহবন্দ ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, ‘আমি দল-মত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। আমরা সবাই মিলেমিশে ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করতে পারি।’

পরিশেষে তিনি সুন্দরগঞ্জ উপজেলাসহ সারাদেশের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মোবারক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান

আপডেট সময় : ০১:২৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬