ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী আরওসনা বেগম

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ০১:০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নবাসীসহ পুরো সুন্দরগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী মোছাঃ আরওসনা বেগম।

তিনি চন্ডিপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

মোছাঃ আরওসনা বেগম সীচা হাজ্বীপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। তিনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র গাইবান্ধা জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সমন্বয়কারী জুলাই যোদ্ধা আশানুর রহমানের মা। স্থানীয়ভাবে তিনি একজন সেবামূলক মানসিকতার মানুষ হিসেবে পরিচিত।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি মানুষের জীবনে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা বয়ে আনে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন মিলেমিশে এই উৎসব উদযাপন করতে পারে।

প্রার্থী হিসেবে তিনি জানান, নির্বাচিত হলে নারী ও শিশুদের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, বয়স্ক ও অসহায়দের সহায়তা এবং ওয়ার্ডবাসীর সার্বিক কল্যাণে কাজ করবেন। তিনি একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

পরিশেষে তিনি বলেন, ‘ঈদের আনন্দ হোক সবার জন্য সমান। আমরা সবাই মিলে সহমর্মিতা ও ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি।’ তিনি চন্ডিপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন। ‘ঈদ মোবারক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী আরওসনা বেগম

আপডেট সময় : ০১:০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬