ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জুলাই যোদ্ধা আশানুর রহমান

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ১২:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ২৬৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র গাইবান্ধা জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সমন্বয়কারী জুলাই যোদ্ধা আশানুর রহমান সুন্দরগঞ্জবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি ও সংযমের যে শিক্ষা অর্জিত হয়, ঈদ সেই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই দিনটি মানুষের জীবনে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বার্তা বয়ে আনে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন মিলেমিশে এই আনন্দ ভাগাভাগি করতে পারে। বিশেষ করে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।

আশানুর রহমান বলেন, ফ্যাসীবাদ-উত্তর বাংলাদেশের নাগরিকরা এবার শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপন করতে যাচ্ছেন। অতীতে ঈদের মতো একটি সর্বজনীন উৎসবের আনন্দ থেকেও মানুষ বঞ্চিত হয়েছিল এবং অনেককে ভয়ের মধ্যে দিন কাটাতে হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের অধিকার ও উৎসবের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার হয়েছে। ঈদের আনন্দ আজ আবার সবার কাছে ফিরে এসেছে। এই অর্জনের পেছনে জুলাইসহ ফ্যাসীবাদবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের অবদান রয়েছে।

এসময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে সেইসব শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও এই দিনে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়।

পরিশেষে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সুন্দরগঞ্জ উপজেলাসহ সারাদেশের মানুষের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন। ‘ঈদ মোবারক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জুলাই যোদ্ধা আশানুর রহমান

আপডেট সময় : ১২:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬