ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে

ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা লুৎফর বকসী

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ১২:০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সুন্দরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ লুৎফর রহমান বকসী ১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

মোঃ লুৎফর রহমান বকসী বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছার আলী বকসী, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান বকসীর ভাতিজা ও মরহুম জয়নাল আবেদীন বকসীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়ন, সমাজকল্যাণ ও মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিন আমাদের জীবনে শান্তি, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধের বার্তা বয়ে আনে।

তিনি আরও যোগ করেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে মিলেমিশে ঈদ উদযাপন করতে পারে, সেটিই তার প্রত্যাশা।

মোঃ লুৎফর রহমান বকসী বলেন, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন। তিনি ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়ে সুশাসন ও ন্যায়পরায়ণ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারও করেছেন।

পরিশেষে তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সুন্দরগঞ্জ উপজেলার জনগণসহ সারাদেশের মানুষের সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য কামনা করেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া ও সমর্থনের জন্য অনুরোধও জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা লুৎফর বকসী

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে

ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা লুৎফর বকসী

আপডেট সময় : ১২:০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬