ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশকে ‘সেরা’ মেনেও শিরোপা চান ভারতের কোচ বাসে পাশে একজন বসতেই অচেতন হন রিদয়ন, নয় দিন পর ফেলে যাওয়া হয় মির্জাপুরে খুলনায় ১২ দিনে সাত খুনের পাঁচটির নেপথ্যে মাদক গাজীপুরের আন্দোলনের কারণে আসামি অনুপস্থিত, ট্রাইব্যুনালে কার্যক্রম চলেনি আজ জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ জমি দখলে নিতে বিধবা নারীর কাঁচা ধান কেটে নিলেন প্রতিপক্ষ প্রশাসনিক দুর্নীতি দমনে খলিফা ওমর (রা.) যে ব্যবস্থা নিয়েছিলেন আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’, দাবি করেন ৫০ লাখ টাকা

গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, খোঁজ নেই স্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার রাজেন্দ্রপুর বাজার এলাকার বহুতল একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম শাহীন হোসেন (৩৩)। তিনি উপজেলার নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে এবং নিষিদ্ধ রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

.

শাহীনের পরিবারের ভাষ্য, রাজেন্দ্রপুর এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী আমেনা খাতুনকে নিয়ে থাকতেন শাহীন। লাশ উদ্ধারের ঘটনার পর আমেনার খোঁজ পাওয়া যাচ্ছে না। শাহীনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের অভিযোগ।

শাহীনের বড় ভাই আজাহার আহমেদের ভাষ্য, গতকাল দুপুরে শাহীনের এক বন্ধুর কাছ থেকে তাঁর মৃত্যুর খবর পেয়েছিলেন। পরে ঘটনাস্থলে গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে কক্ষের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। মরদেহ ঘরের বিছানায় পড়ে ছিল।

.

আজাহার আহমেদের দাবি, আমেনা খাতুনের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে শাহীনের মনোমালিন্য চলছিল। এ কারণে প্রায় পাঁচ মাস শাহীন বাড়ির বাইরে ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না।

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, খোঁজ নেই স্ত্রীর

আপডেট সময় : ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬